বিশ্ববাংলা

বিনিয়োগে আগ্রহী কাতার প্রবাসী উদোক্তারা

কাতার বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারে দোহার এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও ব্যবসা বানিজ্য উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে মতবিনিময় সভা করেছে কাতার প্রবাসী ব্যবসায়ী উদোক্তারা।

বাংলাদেশ ফোরাম কাতার এর উদ্যোগে এবং রাষ্ট্রদূত আসুদ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত সভায়, বাংলাদেশের ওষুধ, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সিমেন্ট, সিরামিক, তৈরি পোশাক, চামড়া, প্লাস্টিক, পাটজাত পণ্য মধ্যপ্রাচ্যের বাজারে কিভাবে তুলে ধরা যায়, সে সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়।

এসময় কাতারসহ মধ্যপ্রাচ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশী টিভি চ্যানেল দেখতে না পারায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। তখন সালমান এফ রহমান বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে আলোচনা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফোরামের সভাপতি ইউসুফ সাঈদ, সহ-সভাপতি ইসরাত আরা ইউসুফ, এ এ মুরাদ, নাদের চৌধুরী, বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, সিআইপি আবু তালেব,সিআইপি আজিজ খানসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button