বিএনপিরাজনীতি

‘এই আন্দোলন আগামী দিনে নতুন রূপ নেবে’

নির্বাচন পরবর্তী আন্দোলন আগামী দিনে নতুন রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময়, ইভিএম এর কারসাজি সরকারই শতভাগ প্রমাণ করেছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে, সকালে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। এ সময়, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান তিনি।

অন্যদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবে ‘সিটি নির্বাচনের অভিজ্ঞতা বনাম ভোটের অধিকার’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম। এতে যোগ দিয়ে নির্বাচন পরবর্তী আন্দোলন আগামী দিনে ভিন্নমাত্রা যুক্ত করবে বলে হুঁশিয়ারি দেন আমীর খসরু।

বিএনপি নির্বাচনের বিধিমালা মেনে চললেও, সরকার তা শতভাগ লঙ্ঘন করেছে বলেও, এ সময় দাবি করেন তিনি।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button