আওয়ামী লীগরাজনীতি

‘সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাস’

সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী এ সময় বলেন, সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে।

সেই সাথে নির্বাচনকে আন্দোলনের অংশ বলায় জনগণের মাঝে ভীতি ও আশঙ্কা ছিল বলেই ভোটার উপস্থিতি কম হয়েছে। এর মধ্যে দিয়ে, বিএনপি রাজনীতির অংকে ভুল করেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button