অন্যান্যবাংলাদেশ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত  কোনো রোগীর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট (আইইডিসিআর)।

শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক অধ্যাপক মীরজাদী সেবরিনা ফ্লোরা। তিনি জানান, চীন থেকে বাংলাদেশে আসা ৫০ জনের পরীক্ষা হয়েছে। তবে কারো শরীরেই এখনো করোনাভাইরাস পাওয়া যায়নি।

এ সময়, হজ্জ ক্যাম্পে যারা রয়েছেন তাদের তথ্য জানতে স্বজনদের বিকাল তিনটা থেকে চারটার মধ্যে মহাখালী আইইডিসিআর অফিসে যোগাযোগের নির্দেশনার কথাও জানান তিনি। পাশাপাশি, এ ঘটনায় আতঙ্কিত না হয়ে, সবাইকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ারও পরামর্শ দেন পরিচালক।

সংশ্লিষ্ট খবর

Back to top button