দেশবাংলা

হিলিতে বন্দুক যুদ্ধে ডাকাত সদস্য নিহত

দিনাজপুরের হিলিতে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য তহিদুল অরফে কহিদুল অরফে অহিদুল নিহত হয়েছে। শক্রবার রাত তিনটার দিকে হাকিমপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকায় এঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগন, দুটি চাইনিজ কুড়াল, কয়েকটি চাকু ও তিনটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। নিহত ডাকাত সদস্য ধাওয়া নশিপুর এলাকার মৃত সালামত প্রধানের ছেলে।

পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সুত্রে এমন খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতিটের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ক্রস ফায়ারে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য তহিদুল নিহত হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগন, দুটি চাইনিজ কুড়াল, কয়েকটি চাকু ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।

এঘটনায় পুলিশের এএসআই মাহে আলম ও কনষ্টেবল ফজলুল হক আহত হয়। নিহত ডাকাত সদস্য তহিদুলের বিরুদ্ধে বিভিন্ন থাকায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

কুদ্দুস আলী খান, হিলি দিনাজপুর

সংশ্লিষ্ট খবর

Back to top button