
বিএনপির পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। সমাবেশে যোগ দিতে এরই মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এর আগে দুপুর ১২টার দিকে নয়াপল্টন কার্যালয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় প্রধান খালেদা জিয়ার কারাবরণের ২ বছর পূর্তিতে আজ এ সমাবেশের ডাক দেয় বিএনপি। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের সাজা নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে। খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৪টি মামলাতেই জামিনে রয়েছেন তিনি।
ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। তিনটি ট্রাক পাশাপাশি রেখে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে।তবে এখন পর্যন্ত দলের কোনো সিনিয়র নেতাকে দেখা যায়নি সমাবেশ মঞ্চের আশপাশে।



