বিএনপিরাজনীতি

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। তিনটি ট্রাক পাশাপাশি রেখে  কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নজরুল ইসলামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশস্থল ঘুরে দেখা যায়, রাজপথের উপর সমাবেশ মঞ্চ তৈরি করায় রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এ সমাবেশে, জৈষ্ঠ নেতারা আন্দোলন জোরদারের দিকনির্দেশনা দেবেন বলে আশা করছে নেতাকর্মীরা।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া। কারাবন্দি হওয়ার পর আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মু্ক্ত করার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি দলটি। দুই বছর পর আজকের সমাবেশে বিএনপি নেতারা কী ঘোষণা দেন সেটাই এখন দেখার বিষয়।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হােসেন, নিতাই রায় চৌধুরী

আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button