আন্তর্জাতিকএশিয়া

উহানে এক মার্কিন নাগরিকের মৃত্যু

করোনাভাইরাসে চীনের উহানে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। প্রথম দেশটিতে কোনো বিদেশি নাগরিকের মৃত্যু হলো এ রোগে। মার্কিন দূতাবাস ৬০ বছর বয়সী ওই নাগরিকের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়, ৬০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু করোনা ভাইরাসের সংক্রমণে হয়েছে কি না, তা নিশ্চিত নয়। এদিকে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, উহানের এক হাসপাতালে এক জাপানি নাগরিকেরও মৃত্যু হয়েছে।

চীনের মূল ভূখণ্ডের বাইরে এ যাবৎ ফিলিপাইনে এ হংকংয়ে দুজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে ৭২২ জনের মৃত্যু হলো। অন্তত আরও প্রায় ৩০ হাজার লোক এ মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

এদিকে, এরইমধ্যে চীনে অবস্থানরত অনেক বাংলাদেশিকেই দেশে ফিরিয়ে আনা হয়েছে। যদিও তাদের কারও মধ্যেই এখন করোনা ভাইরাস শনাক্ত হয়নি। তবে প্রতিবেশী দেশ ভারতে একাধিক ব্যক্তির মধ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে ঝুঁকিতে আছে বাংলাদেশও।

সংশ্লিষ্ট খবর

Back to top button