আন্তর্জাতিকএশিয়া

মা ও মেয়ের প্রতীকী আলিঙ্গনে কাঁদছে বিশ্ব (ভিডিও)

সম্প্রতি ফেসবুক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বিশ্ববাসীকে কাঁদিয়ে তুলেছে। চলমান এই দৃশ্যটি কোনো সিনেমার অংশ বিশেষ নয়, বাস্তব জীবন। আর সেই বাস্তবতা চীনে চলতে থাকা মহামারী করোনাভাইরাসকে কেন্দ্র করে নেমে এসেছে সেখানকার জনজীবনে।

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন নার্স মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে টানা ১০ দিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার পর তার ৯ বছরের মেয়ে ও তার স্বামী তাকে দেখতে যান ওই হাসপাতালে। কিন্তু কাছে যাওয়ার নিয়ম না থাকায়। হাসপাতালের সামনে দাঁড়িয়ে মেয়ে ও স্বামীর সঙ্গে ইশারাই কথোপকথন হচ্ছে তাদের।

ভিডিওর এক পর্যায়ে মা ও মেয়েকে দূর থেকে প্রতীকী আলিঙ্গন করতে দেখা যায়। পরে মেয়ে মায়ের জন্য বক্সে আনা কিছু খাবার মাটিতে রেখে যায়। এ সময় মা পেছনে সরে যায়। পরে মেয়ে পেছনে সরে গেলে এগিয়ে গিয়ে খাবার নেয়।

ক্রন্দনরত মেয়েকে বলতে শোনা গেছে, মা তুমি দ্রুত আমাদের মাঝে ফিরে এসো। তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। জবাবে সেই নার্সও কাঁদতে কাঁদতে মেয়েকে বলেছেন, মা, আমরা এখানে দানবের (করোনাভাইরাস) সঙ্গে লড়াই করছি। এ লড়াইয়ে জয়ী হয়েই তবে আমি তোমাদের মাঝে ফিরবো।

এই দৃশ্যটি হয়তো এখন চীনের এরকম শত শত পরিবারের চিত্র তুলে ধরেছে। হাজারো আক্রান্তদের সেবা দিতে গিয়ে  নুন্যতম বিশ্রামের সুযোগটিও পাচ্ছেন না সেখানে কর্মরত হাজারো নার্স ও চিকিৎকরা। টানা পরিশ্রমে অনেকের চোখেমুখে ক্লান্তির ছাপ। সার্বক্ষণিক মাস্ক পরে থাকায় চেহারাটাই যেন বদলে গেছে তাদের।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি চীনের হনান শহরের একটি হাসপাতালের সামনে ধারণ করা। ওই নার্সের নাম লিউ হাইয়ান। তার ৯ বছরের মেয়ের নাম চেং শিওয়েন।

সংশ্লিষ্ট খবর

Back to top button