বিশ্ববাংলা

কানাডায় কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন

কানাডার সাস্কাচেওয়ান প্রদেশ ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে কাউন্সিলর সাখাওয়াত হোসেন স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান করেন। এসময় বিপুলসংখ্যক প্রবাসী বিভিন্ন কনস্যুলার সেবা নিতে হাজির হন।

কানাডার সাস্কাতুনে বিরতিহীনভাবে কনস্যুলার সেবা প্রদান করা হয়। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ কার্যক্রমে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচেওয়ান এই কনস্যুলার সেবায় সার্বিকভাবে সহযোগিতা করে।

এসময় মেশিন রিডেবল পাসপোর্ট,পাসপোর্ট নবায়নের আবেদন,নো ভিসা রিকোয়ার্ড সিলসহ জন্মনিবন্ধন সনদ ডিজিটাল করার আবেদন গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button