ইতালীতে কর্মক্ষেত্রে বাঙালি নারীরা

জীবিকার তাগিদে ইতালী জুড়ে দুই লাখেরও বেশি বাংলাদেশির বসবাস। এর মধ্যে অনেকে পরিবার-পরিজন নিয়ে সেখানে বসবাস করছেন। ইতালীতে অনেক বাঙালি নারী পুরুষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে, সংসারের চাকাকে সচল রাখছেন।
উপার্জনের জন্য ষাটের দশক থেকে বাংলাদেশিরা ইতালীতে যেতে থাকেন। বর্তমানে প্রায় লাখেরও বেশি বাংলাদেশির বসবাস সেখানে। এসব প্রবাসীদের অনেকেই বিভিন্নস্থানে হাড়ভাঙ্গা পরিশ্রম করে অর্থ উপার্জন করে থাকেন।
তারা বলেন, এদেশে দক্ষ শ্রমিকের বেশ অভাব। তবে বিভিন্ন পেশায় দক্ষতা থাকলে অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়া অনেক সহজ। এদেশে কাজকর্ম করে অনেকে বেশ ভাল আছে বলেও মন্তব্য করেন তারা। প্রবাসী অন্যান্য নারীদেরও বিভিন্ন কাজে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করেন তারা।
সময়ের প্রেক্ষাপটে বিশ্বের উন্নত দেশের মানুষের মতো বাংলার নারীরাও, প্রবাসের মাটিতে কর্মসংস্থানে নিয়োজিত হলে নিজেরা যেমন সাবলম্বী হবেন, পাশাপাশি দেশেও যাবে বড় ধরনের বৈদেশিক মুদ্রা।
শাওন আহমেদ, ইতালি ব্যুরো চীফ



