বিএনপিরাজনীতি

‘খালেদার মুক্তির আন্দোলন করতে না পারা বিএনপির ব্যর্থতা’

খালেদা জিয়াকে মুক্ত করতে যে আন্দোলন প্রয়োজন বিএনপি এখনো তা করতে পারেনি বলে মন্তব্য করেছেন, ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা জানান। এসময়, জোটের নেতৃত্বে আগামী দিনে যথাযত প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও জানান তিনি।

এছাড়াও সিটি নির্বাচন প্রসঙ্গে নজরুল বলেন, উৎসবের নির্বাচনকে সরকার আতঙ্কে পরিণত করেছে। এতো সামান্য পরিমাণ ভোট নিয়ে আওয়ামী প্রার্থীদের মেয়রের শপথ গ্রহণ করা হবে লজ্জাজনক। বাংলাদেশের মানুষ এখন নির্বাচনবিমুখ। মানুষ এখন আর ভোট দিতে যায় না।

জনগণের এখন আর ভোটে আস্থা নেই, এই  সরকার আস্থার জায়গাটা নষ্ট করে ফেলেছে। নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। তাই গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। সে মুক্তি কখন কীভাবে ঘটবে তা হয়তো এখনই বলা যাচ্ছে না, তবে সে মুক্তি শিগগিরই হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button