অন্যান্যবাংলাদেশ

বন্দরগুলোতে ছয়গুণ বেড়েছে হেলথ স্ক্রিনিং

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতা জোরদার করা হচ্ছে দেশের সব বন্দরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে হেলথ স্ক্রিনিং ছয়গুণেরও বেশি।

এদিকে এখনো দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে আইসিডিডিআর। এছাড়াও রংপুর মেডিকেলে ভর্তি হওয়া চীন ফেরত শিক্ষার্থীর শারিরীক অবস্থা এখন আগের চেয়ে ভালো।

শ্বাসকষ্টসহ অন্যান্য সমস্যার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ডের সভাপতি দেবেন্দ্রনাথ সরকার।

এদিকে, আগে শুধুমাত্র চীন ফেরত চারটি ফ্লাইটের (চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন, ড্রাগন এয়ার ও ইউএস বাংলা) যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফ্রারেড থার্মোমিটারে (জ্বর মাপার যন্ত্র) স্ক্রিনিং করা হলেও এখন সব ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিংয়ের চেষ্টা চলছে। এ কারণে স্ক্রিনিং করা যাত্রীর সংখ্যা বেড়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button