
শিল্প পুলিশের নিরাপত্তার কারণে দেশের অর্থনীতি অনেক দুর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী। রোববার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ-১ এর ব্যারাক উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
এবার নিয়োগ পদায়ন ও পদোন্নীতির ক্ষেত্রে স্বচ্ছ থাকায় সারাদেশে পুলিশ বাহিনী প্রশংশিত হয়েছে উল্লেখ করে আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।



