দেশবাংলা

ভাষা শহীদের স্মরণে নওগাঁয় বইমেলা অনুষ্ঠিত

ভাষা শহীদের স্মরণে নওগাঁর মান্দার প্রত্যন্ত গ্রাম মশিদপুরে নিভৃত পল্লীতে অনন্য বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী, বইয়ের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ভাষার মাস ফেব্রুয়ারীতে একদিনের জন্য আয়োজন করা হয় বইমেলা।

আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ বইমেলাকে কেন্দ্র করে এক দিনে উৎসবে মেতে ওঠেন। দুর্গম যোগাযোগ ব্যবস্থা আর শিক্ষা-দীক্ষায় অনগ্রসর এ গ্রামে একদিনের বইমেলার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

মেলায় বইয়ের পাশাপাশি কবিতা আবৃতি, কৌতুক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ স্বাস্থ্যসেবা প্রদান, ওষুধ বিতরণ ও শিক্ষা উপকরন বিতরন করা হয়ে থাকে। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ করতে ২০১১ সাল থেকে বছরের বিভিন্ন সময় শিক্ষামুলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button