আওয়ামী লীগরাজনীতি

‘আন্দোলনের নামে সহিংসতা করলে কঠোর জবাব দেয়া হবে’

আন্দোলনের নামে বিএনপি কোনো সহিংসতা করলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার নারায়ণগঞ্জের মেঘনাঘাট সেতু পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

এসময় খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটি কোন রাজনৈতিক মামলা নয়, তাকে রাজনৈতিকভাবে মুক্ত করার কোন সুযোগ নেই বলেও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি নেত্রী বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে।

আর এই মামলা বিলম্বের জন্য বিএনপিকে দায়ী করে সেতুমন্ত্রী বলেন, তারা সময়মতো আদালতে হাজিরা দিলে এ মামলা অনেক আগেই নিষ্পত্তি হতে পারতো।

সংশ্লিষ্ট খবর

Back to top button