দেশবাংলা

মধুপুরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরের শনিবার বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া বন এলাকার পাঁকা রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।

মধুপুর থানার ওসি তদন্ত ছানোয়ার হোসেন জানান, বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালিয়া বন এলাকার পাঁকা রাস্তার পাশে অনুমান ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়।

খবর পেয়ে অর্ধগলিত লাশ টি উদ্ধার করে পুলিশ। নিহতের পরনে রয়েছে জিন্স প্যান্ট গলায় গামছা পেছানো। লাশ উদ্ধার করে মযনা তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খন্দকার হাবিবুল্লাহ কামাল, টাঙ্গাইল

সংশ্লিষ্ট খবর

Back to top button