বিশ্ববাংলা

কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্য

কুয়েতের সবগুলো মার্কেটেই বর্তমানে কমবেশি বাংলাদেশি বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। গত কয়েক বছর ধরে স্থানীয় এক আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশি পণ্য নিয়ে আসছে মধ্যপ্রাচ্যের এদেশটিতে। বাংলাদেশি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান কস্টো ফাহাহিল সুপার মার্কেটে উদ্বোধন করা হয়েছে ‘বেস্ট অফ বাংলাদেশ’ পণ্যের।

গত বৃহস্পতিবার জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে কুয়েতের ফাহাহিল এলাকার কস্টো সুপার মার্কেটে ‘বেস্ট অফ বাংলাদেশ’ পণ্যের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, কস্টো সুপার মার্কেটের এরিয়া ম্যানেজার সামির বাবু, গ্র্যান্ড হাইপার মার্কেটের জি এম তাসির আলী, কমার্শিয়াল ম্যানেজার কে,জি সানি ও বাংলাদেশি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান কুয়েত বায়ারাক জেনারেল এন্ড কন্ট্রাক্টিং কোম্পানির চেয়ারম্যান ও সিইও  প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন।

বাংলাদেশী পণ্য কুয়েতের বাজারে প্রবেশ নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য ইতিবাচক বলে জানান, কুয়েত দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান। বাংলাদেশি ক্রেতাদের চাহিদা পূরণে নিজেদের নিরলস চেষ্টার কথা উল্লেখ করে বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা জানান, দেশীয় ভালো মানের পণ্য  নিয়ে এসেছেন তারা।

কস্টো ফাহাহিল সুপার মার্কেটে ‘বেস্ট অফ বাংলাদেশ’ পণ্যের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কস্টো সুপার মার্কেটের স্টাফ এবং প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী আজিজুর রহমান, ক্রীড়া সংগঠক হাসান কামাল, সাংবাদিক আ হ জুবেদসহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। 

সংশ্লিষ্ট খবর

Back to top button