বিশ্ববাংলা

লেবাননে ব্রেইন স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

লেবাননে মোঃ জহিরুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৭ দিন পর মারা গেছেন।

শনিবার রাত ৯টায় বৈরুতের হামরায় অবস্থিত খুরী হাসপাতালে মারা যান তিনি। জহিরুল ইসলাম পরিবারসহ বৈরুতের মারিলিয়াস এলাকায় বাস করতেন। তাঁর স্ত্রী নূরজাহান বেগম জানান, জহিরুল রিপাবলিকান নামে একটি ক্লিনিং কোম্পানীতে কর্মরত ছিলেন।

গত শনিবার কোম্পানীতে কাজ করার সময় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে যায়।  পরে তাঁকে স্থানীয় খুরী হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে তাঁর অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষন কক্ষে তাঁর চিকিৎসার ব্যবস্থা করলেও শনিবার সে মারা যায়।

জহিরুল ইসলামের বাড়ি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কোরবানপুর গ্রামে।  এদিকে তাঁর অকাল মৃত্যু সংবাদে পরিবারসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জহিরুলের মৃতদেহ অতি দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে বৈরুত দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button