আন্তর্জাতিকএশিয়া

চীনে ৯০৮ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ৪০ হাজার

চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটির মূল ভূখন্ডে মৃত্যু হয়েছে ৯০৮ জনের। তবে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ৪০ হাজারের বেশি।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে মধ্য প্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শুধুমাত্র রোববারেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই হুবেই প্রদেশ ও তার আশেপাশের অধিবাসী।

এদিকে, করোনাভাইরাসের উৎপত্তি ও গতিপথ তদন্তের জন্য বিশ্ব স্বাস্থ্যসংস্থার (ডব্লিউএইচও) একটি দল কাজ শুরু করছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

অন্যদিকে, প্রাণঘাতী এই ভাইরাসে সিঙ্গাপুরে আক্রান্তদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন, বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে প্রথমবারের মতো কোনও বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর এলো।

রোববার সিঙ্গাপুরে নতুন করে আরও তিনজনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button