আওয়ামী লীগরাজনীতি
‘জনগণের প্রতি অনাস্থা বিএনপিকে বিদেশি নির্ভর করে তুলেছে’

দেশের জনগণের প্রতি আস্থা নেই বলেই বিএনপি বিদেশিদের প্রতি নির্ভর হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় গণসংবর্ধনা দেওয়া বলেও জানান তিনি।
এসময় তিনি বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। নালিশ করাই এখন তাদের একমাত্র অবলম্বন।এছাড়া অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানিয়ে, জুনিয়র টাইগারদের গণসংবর্ধনা দেওয়ার কথা জানান ওবায়দুল কাদের।
সরকারের সুদৃষ্টির কারণেই খেলা-ধূলায় এতো উন্নতি হয়েছে বলেও জানান, এই প্রভাবশালী মন্ত্রী।
বুলবুল আহমেদ, বাংলাটিভি



