অন্যান্যবাংলাদেশ

চূড়ান্ত অনুমোদন পেল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চুড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের ৪০২ তম পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। নতুন অনুমোদন পাওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান হিসাবে রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক জ্যেষ্ঠ্য সহ সভাপতি জসীম উদ্দিন। তিনি বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান।

এছাড়াও ব্যাংকটির পরিচালক হিসেবে রয়েছেন, জসীম উদ্দিন এর ভাই আওয়ামী লীগের সংসদ সদস্য মোর্শেদ আলম।

সংশ্লিষ্ট খবর

Back to top button