অন্যান্যবাংলাদেশ

করোনা সন্দেহে চীনফেরত শিক্ষার্থীকে রংপুর থেকে ঢাকায়

শ্বাসকষ্ট ও বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক শিক্ষার্থীকে হাসপাতালের নবগঠিত করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। যদিও তার জ্বর, সর্দি, কাশির মতো ভাইরাসজনিত সাধারণ উপসর্গ নেই, তারপরও মেডিকেল কর্তৃপক্ষ তাকে নিয়ে একের পর এক বৈঠক করছে। তাকে ঢাকায় আনা হচ্ছে বলেও জানা গেছে।

এদিকে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকালে সংবাদ সম্মেলনে একথা জানান, প্রতিষ্ঠানের পরিচালক শাহজাদি সাবরিনা ফ্লোরা। চীন থেকে আসার পর আশকোনায় পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের আগামী ১৬ ফেব্রুয়ারি পরিবারের কাছে হস্তান্তরের সম্ভাবনা রয়েছে বলেও এসময় জানানো হয়।

করোনা ভাইরাস আতংকে চীনসহ উদ্বিগ্ন সারাবিশ্ব। এরই অংশ হিসাবে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আসা ৫ হাজর ৭১ জন যাত্রীদের স্ক্রিনিং করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ঝুকিতে রয়েছে। ফলে সতর্কতায় কোনো কার্পন্য করা হচ্ছে না বলেও জানান, প্রতিষ্ঠানটির পরিচালক।

আরো বলা হয়, হজ্ব ক্যাম্পে অবস্থানরত যাত্রীদের চলতি মাসের ১৬ তারিখে বাড়ি ফেরার অনুমতি দেয়া হতে পারে। এদিকে, এদিকে, চীনফেরত রংপুর মেডিকেলের এক রোগীকে আনা হচ্ছে ঢাকায়।

আরমান কায়সার, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button