দেশবাংলা

হিলি ইমিগ্রেশনে স্ক্যনার স্থাপন

করোনা ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে স্ক্যনার মেশিন স্থাপন করা হয়েছে। সোমবার সকাল থেকে এসব স্ক্যানার মেশিনের সাহায্যে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।

সেই সাথে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত যাত্রীদের নাম নিবন্ধিত করা হচ্ছে। পাসপোর্ট যাত্রীদের মাঝে লিফলেট বিতরণসহ মৌখিক পরামর্শ দেয়া হচ্ছে। চীন থেকে ভারত হয়ে কোন যাত্রী বাংলাদেশে প্রবেশ করছে কি-না তাও মনিটরিং করা হচ্ছে।

মেডিকেল টিমের সদস্যরা বলছেন, এপর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে একজন পাসপোর্ট যাত্রী চীন থেকে ভারত হয়ে দেশে প্রবেশ করেছে। ওই যাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। করোনাভাইরাসে যাতে বাংলাদেশে  সংক্রমিত না হয় সেলক্ষ্যে সতর্কতা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button