দেশবাংলা

কারাগারে পুলিশ কনস্টেবলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে থাকা অবস্থায় মাদক মামলার আসামী আসাদুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

কারা কর্মকর্তা জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মাদক ও চাঁদাবাজী মামলায় আসাদুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে নিয়ে আসা হয়। সোমবার দুপুরে আসাদুল আকষ্মীকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেল সুপার জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আসাদুলের মৃত্যু হয়। ময়নাতদন্ত ও সুরতাহাল রিপোর্ট তৈরী করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। আসাদুল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট খবর

Back to top button