বিশ্ববাংলা

মধ্যপ্রাচ্যের পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান ফারাইয়া

লেবাননের রাজধানী বৈরুত, এর উত্তরে ঠিক ৪২ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত শহর, ফারাইয়া। পর্যটকদের জন্য এটি একটি অন্যতম আকর্ষণীয় স্থান, ফারাইয়ার সৌন্দর্য্য দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটকের আগমন ঘটে।

লেবাননে অক্টোবর-মার্চ এই ছয় মাস নিয়ে শীতকাল। শীতকালে বরফের চাদরে ঢাকা ফারাইয়া উপভোগ করতে স্থানীয় লেবানিজদের পাশাপাশি, বহির্বিশ্বের প্রচুর পর্যটকদের সমাগম ঘটে। যারা স্কেটিং ভালবাসেন তারা প্রতিবছর এই সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন।

Capture 3

প্রবাস জীবনের একঘেয়েমি দূর করতে, কর্ম-ব্যস্ততার ফাঁকে আনন্দ বিনোদনের জন্য, তুষার ভ্রমণের অপেক্ষায় থাকেন লেবাননের প্রবাসী বাংলাদেশিরা। আবহাওয়া পূর্বাভাস দেখে প্রতি সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিন রোববারে বাংলাদেশিরা দলবেঁধে ছুটে চলেন ফারাইয়ার পথে। ফারাইয়ার সৌন্দর্য দেখে আনন্দ প্রকাশ প্রবাসী বাংলাদেশিরা।

Capture 4

বরফের স্তুপে প্রবাসীরা স্কেটিং করতে না পারলেও চলে আনন্দ উল্লাস ও বরফে গড়াগড়ি। পাহাড়ের গায়ে বরফের শুভ্র আল্পনা প্রতিমুহূর্তে প্রবাসীদের মুগ্ধ করে আর সেই সৌন্দর্যের স্নিগ্ধতা মুছে দেয় প্রবাসে যান্ত্রিক জীবনের সব সীমাবদ্ধতা।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button