দেশবাংলা

চট্টগ্রামে ওয়ার্কশপে আগুন, তিনজন দগ্ধ

চট্টগ্রামের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার সময় আগুনে পুড়ে তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ কমার্স কলেজ রোডের কাটা বটগাছ এলাকায় ‘আর ডি রাবার এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ওয়ার্কশপে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযুক্ত লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নায়েক শীলব্রত বড়ুয়া জানান, উদ্ধারকৃত তিনজনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাদের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক। অগ্নি দগ্ধ তিনজন হলেন, শাহাদাত ভূঁইয়া,মিজানুর রহমান  ও গোলাম মওলা। তবে এদের মধ্যে গোলাম মওলার অবস্থা আশঙ্কাজনক।

সংশ্লিষ্ট খবর

Back to top button