আইন তোয়াক্কা না করে হবিগঞ্জে ইটভাটার জমজমাট ব্যবসা

নিয়মনীতি তোয়াক্কা না করে চলছে হবিগঞ্জে ইটভাটার জমজমাট ব্যবসা। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। আর পরিবেশ দুষণের পাশাপাশি মারাত্মক ক্ষতির সম্মুখিন হচ্ছে সবজিসহ কৃষির শিল্পে। এসব ভাটা বন্ধসহ মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী, কৃষক ও স্থানীয়রা।
হবিগঞ্জে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ ইটভাটা। অনিক, নিউ অনিক, অমর শরীফ, রূপালী, ইনতাজ আলী, জনতা, নাছিম, জমজম, রাজন, এম আরসি, ফোর স্টোর ও লাখাই ব্রিকসসহ ২০টি ভাটা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে।
জেলার বাহুবল, চুনারঘাট ও মাধবপুর উপজেলায় অবৈধ ইটভাটার জমজমাট ব্যবসা চলছে বেশি। এসব ভাটার বিরুদ্ধে প্রশাসন থেকে কোন পদক্ষেপ না নেয়ায়, সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্ব। আর স্থানীয় চাষিরা বলছেন, কৃষি জমিতে গড়ে ওঠা ভাটার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে সবজিসহ কৃষি জমি। ওঠা এসব ভাটার ধোঁয়ায় মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে।
ব্যবসায় সব ধরনের সুযোগ সুবিধার জন্য সরকারের সহযোগীতা চেয়েছেন, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সহ-সভাপতি। আর সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান, জেলার প্রধান অভিভাবক মোহাম্মদ কামরুল হাসান।
জেলায় নতুন করে কোন কৃষি জমিতে ইটভাটা যাতে গড়ে না ওঠে সেজন্য প্রশাসনের নজরদারী চেয়েছেন, স্থানীয়রা।
মোতাব্বির হোসেন, হবিগঞ্জ প্রতিনিধি



