দেশবাংলা

স্ত্রীর পরকীয়া থামাতে না পেরে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর পরকীয়া থামাতে না পেরে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর (৩৮) নামের এক যুবক। সকালে বাড়ির উত্তর পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ভূঞাপুরে এ ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উড়িয়াবাড়ী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

নিহতের বড় ভাই আবু সাঈদ বলেন, নিহত জাহাঙ্গীরের স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিলেন। এই নিয়ে অনেক বার গ্রাম্য সালিসে জরিমানা করা হয় কিন্তু তাতেও লাভলী বেগমের পরকীয়া বন্ধ হয়নি। শেষ পর্যন্ত স্ত্রীর পরকীয়া থামাতে না পেরে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে জাহাঙ্গীর।

ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে আত্মহত্যা করে সে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button