বিশ্ববাংলা

মালয়েশিয়ায় সর্বস্বান্ত এক বাংলাদেশি

মালয়েশিয়ায় ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্বান্ত হয়েছেন জাকারিয়া নামে এক বাংলাদেশি। ভাগ্য পরিবর্তনের আশায় কয়েক বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান জাকারিয়া।

জানা যায়, নিজ কর্মস্থল থেকে বাসযোগে ক্লাং বাসস্ট্যান্ডে নেমে ট্যাক্সিতে করে বান্তিং যাচ্ছিলেন তিনি। পরে কিছুদূর যাওয়ার পর, ট্যাক্সি ড্রাইভার একটি নির্জন জায়গায় ট্যাক্সি থামিয়ে তার কাছে থাকা রিঙ্গিত, মোবাইল এবং পাসপোর্টসহ যাবতীয় কাগজপত্র কেড়ে নিয়ে পালিয়ে যায়। সব হারিয়ে এখন নিঃস্ব এই রেমিট্যান্স যোদ্ধা।

এবিষয়ে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি নেতা মো. আব্দুল মতিন সরকার বলেন, ‘আমি যখন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বাসার দিকে যাচ্ছিলাম পথের মধ্যে দেখি একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদছিল।

গাড়ি থামিয়ে দেখি বাংলাদেশি একভাই, পরে তাকে আমার গাড়িতে করে আমার বাসায় নিয়ে আসি। তার কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনি। আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা’।

সংশ্লিষ্ট খবর

Back to top button