বিশ্ববাংলা
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় মুরাদ খান নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুরাদ এবং তার ভাই বাসায় ফিরে আসার পর, ভোররাতে একদল সন্ত্রাসী বাসায় ঢুকে তাকে এলোপাতারি গুলি করে পালিয়ে যায়।
তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তিনি আর বেঁচে নেই বলে জানান, দায়িত্বরত চিকিৎসকরা। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
মুরাদ এবং তার ভাই গত ১৩/১৪ বছর যাবত দক্ষিণ আফ্রিকায় একসঙ্গে ব্যবসা করছিলেন। নিহত মুরাদের বাড়ি চট্রগ্রামের আনোয়ারা উপজেলার মোহাম্মদপুর গ্রামে। তার পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাবুদ খান। ঠিক কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।



