
করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় আশকোনা হজ্ব ক্যাম্পে থাকা চীন ফেরত বাংলাদেশিদের আগামী ১৪ ফেব্রুয়ারি ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত হেলথ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান, স্বাস্থ্যমন্ত্রী।
এসময় বাংলাদেশে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নয় দাবি করে মন্ত্রী জানান, আগামী ১৪ ফেব্রুয়ারী আশকোনা হজ্ব ক্যাম্পে থাকা চীন ফেরত বাংলাদেশীদের ছেড়ে দেয়া হবে। তবে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে জানিয়ে সিঙ্গাপুরে আক্রান্ত দুই বাংলাদেশি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এছাড়া করোনা প্রতিরোধে বিমানবন্দরে সতর্কতা জোরদার করার কথাও জানালেন জাহিদ মালেক।
আরমান কায়সার, বাংলাটিভি



