আওয়ামী লীগরাজনীতি
‘বিএনপি এখন ওয়ান ইলেভেনের কুশীলবদের সাথে হাত মিলিয়েছে’

রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়ে বিএনপি এখন ওয়ান ইলেভেনের কুশীলবদের সাথে হাত মিলিয়েছে বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ওয়ান ইলেভেনের কুশীলবরা এখনও দেশকে অশান্ত করার পায়তারা করছে, সুযোগ পেলেই তারা তা বাস্তবায়ন করবে।
এছাড়া, বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া একটি দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।



