দেশবাংলা
২৮ ঘন্টা পর আরও এক রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার সকালে টেকনাফ থানায় কোস্টগার্ড বাদী হয়ে ১৯ দালালকে আসামি করে মামলাটি দায়ের করেছে।
এদিকে মঙ্গলবার উদ্ধার হওয়া ৭১ জনকে টেকনাফ থানায় পুলিশ হেফাজতে রাখা হয়। সকালে নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ছেঁড়াদ্বীপের পার্শ্ববর্তী এলাকা থেকে ভাসমান অবস্থায় আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার ভোরে ৯০ জনের মতো রোহিঙ্গাকে নিয়ে বোটটি মালয়েশিয়ার দিকে যাত্রা করে। কিন্তু সকাল ৮টার দিকে সেন্টমাটিন ক্রস করে ছেঁড়াদ্বীপের কাছে গিয়ে বোটটি ডুবে যায়।
পরে নৌ বাহিনী জাহাজ ট্রলারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযানে ১৫ জনের মরদেহ ও জীবিত অবস্থায় ৭১ জনকে উদ্ধার করা হয়।



