বিশ্ববাংলা
সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি আক্রান্ত

সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। এ নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে দুই বাংলাদেশি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
এখন পর্যন্ত সিঙ্গাপুরে করোনাভাইরাসে ৪৭ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিকে সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশির শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলেও জানা গেছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়,করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশির মতো দ্বিতীয়জনেরও চীন ভ্রমণের অভিজ্ঞতা নেই। মরণঘাতী এ ভাইরাসে চীনে এখন পর্যন্ত মারা গেছে ১,১১৩ জন। আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে।



