
আজ ঋতুরাজ বসন্তের আগমনী দিন। সেই আভাসে প্রকৃতি নিজের রূপে সেজেছে ফাগুনে। এবারের বর্ষপঞ্জির হিসেবে পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবস একদিনেই পড়ায় উদযাপনে যোগ হয়েছে ভিন্নমাত্রা। বসন্ত ছোঁয়াতেই আজ ভালবাসার দিন। তাই বাসাতে বইছে ভালোবাসার সাথে আবেগ অনুরাগের আবেশ।
আজ বিশ্ব ভালোবাসা দিবস সাথে পহেলা ফাল্গুন। প্রকৃতির পালাবদলে এসেছে বসন্ত। তাই নাগরিক জীবনেও লেগেছে ফাগুন হাওয়া। প্রকৃতি প্রেমীদের জন্য এসময় যেন শুধুই রঙ্গের। সেই ফাগুনের মাতাল হাওয়ায় আজ উদ্দাম ভেসে যাবে প্রেম পিয়াসী তরুণ-তরুণী, ভালোবাসার রঙে রঙিন হবে হৃদয়।
ফাগুনের মৃদুমন্দ বাতাসে ভেসে অকারণে মন ভালো করার দিন আজ। গাছে গাছে ডাকছে কোকিল। বার্তা দিচ্ছে বসন্ত এসে গেছে। ভালোবাসা শুধু একদিনের জন্য নয়, ভালোবাসা প্রতিদিনের, সারা বছরের। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি।
নির্মলেন্দু গুন বলেছিলেন, আবার যখনই দেখা হবে, আমি প্রথম সুযোগেই স্ট্রেটকাট বলে দেব ভালোবাসি। আর রফিক আজাদের কথায়, ভালোবাসা মানে, শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা।
ফাগুনের রক্ত রাঙা দিনে বসন্ত বাতাসে মিশে থাকে ভালবাসা। বসন্ত বাতাসে ভালোবাসার ভিন্নতার একটি দিন। এছাড়া ছুটির দিনে বইমেলায় শিশুপ্রহরে ছিলো ভিন্ন আমেজ। বাবা-মা’র হাত ধরে নতুন কুড়ি শিশুরা উৎসবময় সময় কাটায়।
মাসুদ সুমন, বাংলাটিভি



