দেশবাংলা
কাপ্তাই লেকে নৌকাডুবি, নিহত-৫

রাঙামাটিতে শুক্রবার দুপুরে কাপ্তাই লেকে পর্যটকবাহী পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এরা সবাই চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।
রাঙামাটি পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কাপ্তাইয়ে পৃথক নৌকা ডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ রয়েছে। তবে রাঙামাটিতে নিহত কারো নাম-পরিচয় এখনো জানা যায়নি।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ পর্যন্ত নৌকা ডুবির ঘটনায় হাসপাতালে ৫জনের মরদেহ আনা হয়েছে।



