দেশবাংলা
কাশিয়ানীতে বাস-নসিমন সংঘর্ষে নিহত-৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-নসিমন সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। কাশিয়ানী থানা পুলিশ জানিয়েছে, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা বাসস্ট্যান্ডে পৌঁছুলে একটি শ্রমিকবাহী নসিমনের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মিজান নামে একজন নিহত ও ১১ জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আহতদের হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জন মারা যায়।
নিহতরা হলেন, পারুলিয়া এলাকার বদির, মিজান, সুমন, সিরাজুল ইসলাম ও অজ্ঞাত একজন। এদিকে, মাদারীপুর সদরের মস্তফাপুরে তৈলবাহী গাড়ির সাথে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ১২ জন গুরুতর আহত হয়েছেন।



