দেশবাংলা
যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো ধরণের যানবাহনেই ছাত্রলীগের লোগো ব্যবহার করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার কোন যানবাহনে ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
সাম্প্রতিক সময় ধরে এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা-সমালোচনা হয়েছে অনেক, যা ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করছে। সংগঠনটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ব্যক্তি মোটরসাইকেলসহ যানবাহনে ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার ব্যবহার করেন। যার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের পক্ষ থেকে এ নির্দেশ দেয়া হয়।



