প্রেমিকার ১৩ দিন পর প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকার আত্মহত্যার শোকে ১৩ দিন পর প্রেমিকার কবরের পাশে বিষপান করে আত্মহত্যা করেছেন সোহাগ মল্লিক (১৮) নামে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার এক প্রেমিক। পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। গত মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কলিগ্রাম গ্রামের সোহাগ মল্লিকের সঙ্গে পার্শ্ববর্তী খ্রিস্টান ধর্মাবলম্বী মেয়ে মরিয়ম শিকদারের (১৫) সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এ প্রেমে বাধা হয় তাদের পরিবার। এর জের ধরে গত ৩১ জানুয়ারি প্রেমিকা মরিয়ম বিষপানে আত্মহত্যা করে।
এদিকে, প্রেমিকার মৃত্যুর শোকে ১০ জানুয়ারি রাতে প্রেমিক সোহাগ প্রেমিকা মরিয়মের কবরের নিকট গিয়ে সবার অজান্তে বিষপান করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা নেয়ার পথে সোহাগের মৃত্যু হয়।



