আন্তর্জাতিকএশিয়া
ভারতে আসছেন ট্রাম্প, বস্তি আড়াল করতে প্রাচীর

চলতি মাসেই নয়া দিল্লি সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই উপলক্ষে ট্রাম্পের দৃষ্টি থেকে শহরের বস্তি আড়াল করতে সাত ফুট উঁচু প্রাচীর তুলছে মোদি সরকার। এতে বস্তির ৮০০ পরিবারের ঘরগুলো দৃষ্টির আড়ালে চলে যাবে।
ভারতে দুই দিনের সফরের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি গুজরাটের আহমেদাবাদ যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। বিমানবন্দর থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে তার গাড়িবহর যাবে তার পাশে থাকা বস্তিগুলোকে আড়াল করতে রাস্তার পাশ দিয়ে তড়িঘড়ি করে তৈরি করা হচ্ছে ইটের দেয়াল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানিয়েছেন, যত দ্রুত সম্ভব দেয়াল তোলার কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। প্রায় ১৫০ রাজমিস্ত্রি সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা দেয়াল তোলার কাজ করছেন।



