বিশ্ববাংলা

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন

অস্ট্রিয়ার ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশনের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। গত রোববার বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত জমিতে এই ভবনের উদ্বোধন করেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একইসাথে তিনি দূতাবাসের অভ্যন্তরে বঙ্গবন্ধু মেমোরিয়াল হলেরও উদ্বোধন করেন।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত জমিতে অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশনের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এটি উদ্বোধন করেন। সেই সাথে তিনি দূতাবাসের অভ্যন্তরে বঙ্গবন্ধু মেমোরিয়াল হলেরও উদ্বোধন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি এম আবু জাফর কর্তৃক,দূতাবাসের নতুন ভবনে ওপেন হাউজ ডের আয়োজন করা হয়। এ উপলক্ষে বঙ্গবন্ধু মেমোরিয়াল হলে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তারাজুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম আবু জাফর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে, আরো একটি অংশ যুক্ত হলো এই দূতাবাস স্থাপন করার মাধ্যমে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসী সকলকে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহনসহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বিক সহযোগিতার আহবান জানান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স রাহাত বিন জামান, প্রথম সচিব মালিহা শাহজাহান, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বাংলাদেশ অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলীসহ অনেক প্রবাসী বাংলাদেশি।

শেষে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

হাসান তামিম, অস্ট্রিয়া প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button