‘খালেদার চিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতারা নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর, বিএনপি নেত্রীর জামিনে সরকার কোনভাবে বাধা দিচ্ছে না বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
সকালে রাজধানীর মোহাম্মদপুর শরীরচর্চা কলেজ মাঠে অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপি নেতারা কি চায় তা স্পষ্ট নয়। তবে প্যারোলে মুক্তির আনুষ্ঠানিক আবেদন করলে বিবেচনা করবে সরকার।’
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারাই নোংরা রাজনীতি করছে।
এছাড়া কারাবিধি অনুসারে খালোদা জিয়া সু-চিকিৎসা প্রদান হচ্ছে বলেও জানান এ আওয়ামী লীগ নেতা।



