দেশবাংলাবিএনপিরাজনীতি

বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে রংপুর মহানগর বিএনপি একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন, বিএনপির নেতাকর্মীরা।

এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, আইনের শাসনকে গলা টিপে হত্যা করেছে এ সরকার। সে কারণে খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না।

এদিকে, একই দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। এসময় জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট এস এম মশিয়ুর রহমান,সদস্য সচিব এডভোকেট এম এ মজিদসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা, খালেদা জিয়ার নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এছাড়াও, টাঙ্গাইল, জয়পুরহাট, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button