বিশ্ববাংলা

আন্তর্জাতিক সম্মাননা পেলেন চিকিৎসা বিজ্ঞানী ফিরদৌসী কাদরী

আন্তর্জাতিক সম্মাননা লরিয়েল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানী ও জ্যেষ্ঠ গবেষক ডক্টর ফিরদৌসী কাদরী। উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে অবদান রাখায় ১১ ফেব্রুয়ারি পুরস্কার জয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

ফর উইমেন ইন সায়েন্সের বিবৃতিতে বলা হয়, ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র-আইসিডিডিআরবি্র জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং মিউকোসাল ইমিউনোলজি অ্যান্ড ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান ডক্টর ফিরদৌসী, আন্তর্জাতিক নারী দিবসে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হয়েছেন।

ফ্রান্সের প্যারিসে আগামী ১২ মার্চ ইউনেস্কো সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার হিসেবে এক লাখ ইউরো তুলে দেয়া হবে, যা বাংলাদেশি টাকায় ৯২ লাখ ৬৩ হাজার টাকারও বেশি। ফিরদৌসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক-স্নাতকোত্তর শেষ করার পর, যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।

লেখাপড়া শেষে দেশে ফিরে ১৯৮৮ সালে তিনি আইসিডিডিআরবিতে যোগ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button