আওয়ামী লীগদেশবাংলারাজনীতি
‘দেশের সঠিক ইতিহাস জানতে শিক্ষার্থীদের প্রতি আহবান’

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পাশাপাশি দেশের সঠিক ইতিহাস জানতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার সকালে বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, তিনি এ আহবান জানান।
করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক লালুর সভাপতিত্ব এতে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ছামছুল আলম, বিজয় ডিজিটাল এর প্রধান নির্বাহী জেসমিন জুহিসহ, অন্যরা এসময় উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।



