বিশ্ববাংলা

জেদ্দায় ভালোবাসার সাতকাহন

এবার পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস একইদিন হওয়ায় উৎসবমুখর পরিবেশে বিশ্বব্যাপী উদযাপিত হয়েছে এই দিনটি। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের জেদ্দায় ভালোবাসার সাতকাহন শিরোনামে ছিল বর্ণিল আয়োজন পালিত হলো দিনটি।

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে, জেদ্দার স্থানীয় গোল্ডেন হোটেলে সাইফুল রাজিবের পরিকল্পনা ও পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন, জেদ্দায় বসবাসরত বেশ কিছু প্রবাসী দম্পতি। অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের প্রিয়জনদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বাছাই করা সেরা ৫ দম্পতি তাদের ভালোবাসার স্মরণীয় মুহূর্তগুলো তুল ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ সেকশন এর গভর্নিং বডির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বাংলা টিভি দর্শক ফোরাম জেদ্দার সহ-সভাপতি শেখ ফরিদ, সম্পাদক মোহাম্মদ আলী,আতাউর রহমান মুকুল, শেখ ওয়াদুদ করিমসহ, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্টজনেরা।

পরে সেরা পাঁচ দম্পতিকে পুরস্কৃত করা হয়। সৌদি আরবে প্রথমবারের মতো ভিন্নধর্মী এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন, অনুষ্ঠানে আগত অতিথিরা।

ভালোবাসার রঙে রঙিন হবে সবার জীবন, বছরের প্রতিটি দিনই হয়ে উঠবে বিশ্ব ভালোবাসা দিবস এর মতো, এমন প্রত্যাশা প্রবাসীদের।

সাইফুল রাজিব, জেদ্দা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button