বিশ্ববাংলা

লেবাননে দুই বাংলাদেশির মৃত্যু

লেবাননে রিপন মিয়া ও মোজাম্মেল হোসেন নামে দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। লেবাননের দক্ষিণাঞ্চলের শুর জেলায় নিজ কক্ষে মারা যান তারা।

জানা গেছে, প্রচন্ড শীতের কারণে কক্ষের সব দরজা জানালা বন্ধ করে, ভেতরে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে ঘুমাচ্ছিলেন তারা। সারারাত বদ্ধরুমে আগুন জ্বালানোর কারণে অক্সিজেনের ঘাটতি হলে দম বন্ধ হয়ে মারা যান তারা।

পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে, পুলিশ এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হারিছ হাসপাতালে নিয়ে যাবার পর, কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

রিপন মিয়ার পিতার নাম সিদ্দিকুর রহমান ও মোজাম্মেল হোসেনের পিতার নাম আফসার উদ্দিন।  তাদের বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button