বিশ্ববাংলা

বৈরুতে খাদে পড়ে বাংলাদেশি নিহত

লেবাননের রাজধানী বৈরুতের আরাইয়ার হাইরোডে, তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারিয়েছেন, বাংলাদেশের খুরশীদ আলমসহ দু’জন। খুরশীদ বৈরুতের পূরন সুব্বেক এলাকায় মেডকো কোম্পানির একটি পেট্রোল পাম্পে বৈধভাবে কাজ করতেন।

প্রতিদিনের মত গত শুক্রবারও লেবানিজ ড্রাইভারের সঙ্গে ডিজেলবাহী ট্রাকে করে, একটি কোম্পানিতে ডিজেল সরবরাহ করতে যান। আরাইয়ের হাইরোড অতিক্রম করার সময়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে, প্রায় ১০০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে গাড়িটির সামনের অংশ দুমরে মুচড়ে যায়।

পরে পুলিশ এসে খুরশীদ আলমসহ লেবানিজ ড্রাইভারকে হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিতসকরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাঁদের মরদেহ আরাইয়ের স্থানীয় আরনাইয়েল হাসপাতাল মর্গে রয়েছে। একমাত্র উপার্জনক্ষম খুরশীদ আলমের অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ছেলের মরদেহটি দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে, বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন নিহতের মা। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বড়তলা গ্রামে। বাবার নাম হাবিবুর রহমান ধন মিয়া।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button