বিশ্ববাংলা

মালয়েশিয়ায় করোনাভাইরাস থেকে মুক্তি পেতে দোয়া মাহফিল

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি পেতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে, ঢাকা রেস্টুরেন্ট ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার সর্বস্তরের প্রবাসীরা মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।

গত শুক্রবার কুয়ালালামপুরের আমপাংয়ে ঢাকা রেস্টুরেন্টে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন, মালয়েশিয়া আমপাং শাখার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান। এসময় প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button